ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসাহিত্য ও সংস্কৃতিবইমেলায় দ্বিতীয় সায়েন্স ফিকশন’ ফেলুদার টাইম মেশিন

বইমেলায় দ্বিতীয় সায়েন্স ফিকশন’ ফেলুদার টাইম মেশিন

অলোক আচার্য

গত বছরের বইমেলায় অলোক আচার্যের প্রথম সায়েন্স ফিকশনের গল্পগ্রন্থ ’স্কুলে এলিয়েন’ প্রকাশের পর ২৫ এর বইমেলায় আসছে কিশোর সায়েন্স ফিকশন ফেলুদার টাইম মেশিন। বিজ্ঞান ও কল্পনার সংমিশ্রণে রচিত বইটি মূলত শিশু-কিশোরদের জন্য হলেও এতে রয়েছে রহস্য, অ্যাডভেঞ্চার এবং চিন্তার খোরাক যোগানোর মতো গভীরতা, যা প্রাপ্তবয়স্কদেরও আকৃষ্ট করবে।
গল্পে টাইম ট্রাভেল এবং বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রোমাঞ্চকর এক অভিযাত্রা। লেখক সায়েন্স ফিকশন ও রহস্যকাহিনীকে একত্রিত করে ভবিষ্যৎ, দর্শন এবং ইতিহাসের নতুন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বিশেষ করে যারা সময়যাত্রা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনিতে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে এক মজার ও শিক্ষামূলক পাঠ।
বইটি প্রকাশ করছে কিডস কারাভান।
অলোক আচার্য পেশায় একজন শিক্ষক। তিনি ১৯৮৫ সালে পাবনার বেড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায়। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গে যুক্ত, স্থানীয় ও জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তার লেখালেখির যাত্রা শুরু হয় গল্পগ্রন্থ ছুঁয়ে দেখা মেঘ ও অন্যান্য গল্প (২০২১) দিয়ে। এরপর স্কুলে এলিয়েন (২০২৪) এবং তৃতীয়জন নামে দুটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। এবারের বইমেলায় আসছে তার প্রথম কাব্যগ্রন্থ অরুণিমার নদীবুক ও অন্যান্য কবিতা এবং সায়েন্স ফিকশন ফেলুদার টাইম মেশিন।

লেখক : অলোক আচার্য, প্রাবন্ধিক ও কলামিস্ট, পাবনা।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular