শেরপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভয়াবহ বন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে বিপর্যস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বুধবার (৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গৌরিপুর ইউনিয়নের বন্যাকবলিত বনগাঁও বাজার, জিয়ানগর, জিগাতলা, মেইলগেইট ও হলদীবাটা এলাকা পরিদর্শন করেন।
এ সময় চার শতাধিক দূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শতাধিক মানুষের মাঝে ৫০হাজার টাকা বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, মুড়ি, চিড়া, গুড়, তেল, পেঁয়াজ, আলু, স্যালাইন, গ্যাসলাইট, মোমবাতি, ও শিশুখাদ্যসহ ত্রাণ সামগ্রী।
বন্যাদুর্গত মানুষের উদ্দেশ্যে তিনি ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুউজ্জামান রাহাদ, সহ মাহফজুল হক মোল্ল্যা, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্ল্যাহ, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মমিন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, এ বারের বন্যায় ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে সরকারী ত্রাণ অপ্রতুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাধ্য মতো অসহায় মানুষকে সহযোগিতা করছি।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়ার এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পূনঃনির্মাণ করতে সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাধ সংস্কার করার আহ্বান জানান।



