ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদান

কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদান

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্ডো সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান। এছাড়া ভবিষ্যতে জি-টু-জি পদ্ধতিতে আরও প্যাট্রোল ভেসেল সংগ্রহ, প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং বিশেষায়িত প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।
ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং জলদস্যুতা দমন ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি নিয়মিত যৌথ মহড়া ও বিনিময় কর্মসূচির মাধ্যমে উভয় বাহিনী পারস্পরিক সক্ষমতা বৃদ্ধিতে একমত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular