ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদবাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের পঞ্চগড় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের পঞ্চগড় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট রংপুর বিভাগীয় সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা।

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যানের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সাংগঠনিক সচিব তৌহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোট পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মোহাম্মদ তোয়াবুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ, ব্যারিস্টার জমির উদ্দিন সকরার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়েদ-ই-আজম দুলাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. সাইফুল্লাহ প্রমূখ। সম্মেলন শেষে মো. রফিকুল ইসলামকে সভঅপতি ও মো. বাবুল হককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular