পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এবারের দূর্গাপুজায় আবারও তার প্রমান হয়েছে উল্লেখ করে বাংলাদেশ মজলিসুল মোফাচ্ছিরীনের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি মাওলানা নুরুল আমীন বলেন, পীরগঞ্জের ছেলে শহীদ আবু সাঈদের আত্মদ্বানের মাধ্যমে ১৫ বছরের জুলুম, অত্যাচারের অবসান হয়েছে। আমরা সকল দূর্নীতির মূলোৎপাটন করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নততর দেশ হিসেবে গড়ে তুলতে করতে চাই। এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি।
শনিবার গভীর রাতে পীরগঞ্জ উপজেলা সদরে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ সব কথা বলেন। পীরগঞ্জ ফাযিল (ডিগ্রি) মাদরাসার আয়োজনে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদরাসাটির অধ্যক্ষ মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মুফতি শরিফুল ইসলাম আশরাফী, উপজেলা বিএনপি আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সাবেক আমীর একেএম ইদ্রিস আলী, পীরগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ত সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ প্রমুখ ।



