ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাকিতে সিগারেট না দেওয়ায় পেট্রোল ঢেলে দোকানে আগুন

বাকিতে সিগারেট না দেওয়ায় পেট্রোল ঢেলে দোকানে আগুন

নিউজ ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় একটি মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে সাহিতপুর বাজারের ‘ইসরাত জাহান স্টোরে’ এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ দোকানি মো. ইব্রাহিম খলিল (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় অভিযুক্ত মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেংজানা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল রাতে দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে সুমন দোকানে এসে টাকা না দিয়ে (বাকিতে) সিগারেট চান। ইব্রাহিম এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন দোকানে বিক্রির জন্য রাখা পেট্রোলের বোতল নিয়ে দোকানের ভেতর ও সামনে পেট্রোল ছিটিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

পরে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তিনি দ্রুত সরে যান। আগুন ছড়িয়ে পড়লে ইব্রাহিমের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

দগ্ধ দোকানিকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত মো. সুমন (৩০) পালিয়ে গেলেও পুলিশের অভিযানে প্রায় আড়াই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয়েছেন।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular