ঢাকা  রবিবার, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবাছাই পর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে নারী হকি দলের ঐতিহাসিক জয়

বাছাই পর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে নারী হকি দলের ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক: জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের বাছাই পর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল ।তিন ম্যাচের দুটিতে জয় এবং একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ কেবল সেমিফাইনালই নিশ্চিত করেনি, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়ে তুলেছে। 

এ জন্য বাংলাদেশ নারী হকি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রতিমন্ত্রী এই জয়কে দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন এবং খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসায় ভূষিত করেন। প্রতিমন্ত্রী এই ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে বলেন, নারী হকি দলের এই অদম্য স্পৃহা ও লড়াই করার মানসিকতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এশিয়ান গেমসের মতো এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরেও বাংলাদেশের মেয়েরা তাদের এই জয়ের ধারা বজায় রাখবে। সরকারের পক্ষ থেকে দেশের ক্রীড়া মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর জন্য দলের সকলের সাফল্য ও মঙ্গল কামনা করেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular