ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবাবা হারানোর শোক কাটিয়ে মেসি মাঠে ফিরেছেন

বাবা হারানোর শোক কাটিয়ে মেসি মাঠে ফিরেছেন

ক্রীড়া ডেস্ক: বাবা হোর্হে মেসিকে হারানোর শোক কাটিয়ে চার দিন পরই মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার আবেগঘন প্রত্যাবর্তনও ইন্টার মায়ামির লিগস কাপ থেকে বিদায় ঠেকাতে পারল না। মেক্সিকোর ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে মায়ামি।

বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় যাওয়া মেসি মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন। তার আগে গত রোববার ৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নেন। হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, দীর্ঘদিন তাঁর এজেন্টও ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular