ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনবাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক আর নেই। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিজেই ভক্তদের এই খবর জানান তিনি।

ওই পোস্টে সালমা শুধু লিখেছেন, ‘আমার আব্বা আর নেই।’

তবে মৃত্যুর কারণ কী, জানাজা ও দাফন কোথায় কখন হবে, সেসব বিষয়ে পরিবার এখনো কিছু জানায়নি।

সাম্প্রতিক সময়ে সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে তার দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও মুক্তি পেয়েছে।

দীর্ঘদিন পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতিও রেকর্ড করেছেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular