গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভাগীয় সমাবেশে অংশ নিতে ফ্যাসিবাদী শেখ হাসিনার গুম,হত্যার বিচারের দাবিতে ট্রেন শোডাউন করে ময়মনসিংহে সমাবেশে যোগ দিয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।সোমবার সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসেন এবং ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে র্্যালী বের হয়।
এর আগে সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা মিছিলসহকারে গফরগাঁও, মশাখালী এবং কাওরাইদ রেলওয়ে স্টেশনে মিছিল নিয়ে জড়ো হন। পরে দলীয় নেতাকর্মীরা বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার, তিস্তা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেসে ট্রেনে করে সমাবেশে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।
ময়মনসিংহ জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল বলেন, প্রায়ত সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের সুযোগ্য সন্তান গফরগাঁওয়ে জনপ্রিয় বিএনপি নেতা আলহাজ্ব মুশফিকুর রহমানের নেতৃত্বে বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ দলের হাজার হাজার
নেতাকর্মী সমাবেশ সফল করতে রেলপথ এবং সড়ক পথে ময়মনসিংহে উপস্থিত হয়েছেন।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জানান, বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভাগীয় সমাবেশে অংশ নিতে ফ্যাসিবাদ আওয়ামী লীগের গুম, হত্যার বিচার এবং দ্রুত নির্বাচনের দাবিতে প্রায় ১০/১২ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ সফল করতে ময়মনসিংহে যাচ্ছি ।



