ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিএনপির মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি

বিএনপির মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করা তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তানিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ থেকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তানিম সুফিয়ানী বিএনপি ও দলটির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছিলেন। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সেগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছিলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular