ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর শাখা শ্রমিক দল এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

নুরুল আমিন খন্দকারের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশাররফ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল কুদ্দুস দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম মিন্টু, পাইথল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক ঢালী, পৌরসভা শ্রমিক দলের সাবেক সদস্য মো. আব্দুল্লাহ, সাবেক পৌর শ্রমিক দলের সদস্য মনতাজ মিয়া, পৌর শ্রমিক দলের নেতা রুবায়েত হোসেন রুবেল, পৌর শ্রমিক দলের নেতা কাজল সরকার, রাওনা ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোস্তফা, শেখচান আকরামসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular