ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনবিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের।

১৩ নভেম্বর ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিটিভি আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিটিভি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। বিটিভিতে নতুন করে আরো রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন অনুষ্ঠান আমরা চালু হবে। আশা করি, পরবর্তী সময়ে এসব অনুষ্ঠান অব্যাহত থাকবে।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা আরো বলেন, নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। ‘নতুন কুঁড়ি’ শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। এ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে এবং নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি নতুন কুঁড়িদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাবৃন্দ, সচিববৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular