ঢাকা  শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যব্যাপক স্বাস্থ্য সচেতনতার পরও বাড়ছে স্তন ক্যান্সার

ব্যাপক স্বাস্থ্য সচেতনতার পরও বাড়ছে স্তন ক্যান্সার

নিউজ ডেস্ক : গবেষণা বলছে, প্রতিবছর নতুন করে প্রায় ১৩ হাজার নারী ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, যাদের মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। ক্যান্সারে আক্রান্ত নারী রোগীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের হার সবচেয়ে বেশি। বিশ্বের অন্যান্য দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার গড় বয়স ৪৫ হলেও বাংলাদেশে তা ৩৫ বছর।

৫৪ বছর বয়সী নাসরিন পান্না প্রায় ১০ বছর আগে স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শুরু করেন। নিজের মনোবল থাকলেও চারপাশের মানুষের অযৌক্তিক কৌতুহলে যেন মৃত্যুর দুয়ারেই পায়চারি করতেন প্রতিটি দিন।চিকিৎসার পুরো সময়টায় নানা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পরিবারের সহযোগিতা সবচেয়ে জরুরি বলে মনে করেন পান্না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বিশ্বে প্রতি ৮ জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত। আর বাংলাদেশের নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তারমধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা শীর্ষে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবোক্যানের তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার ৯০ শতাংশই নারী। আর এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রোগী স্ক্রিনিংয়ের আওতায় আসেন।

বিএসএমএমইউ স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা বলেন, ‘নারীরা সময়মতো চিকিৎসা না করানোয় এটি বাড়ছে। দেখা যায়, ছয় মাস ধরে তিনি বুঝতে পারছেন চাকা হয়েছে। কিন্তু চিকিৎসকের কাছে আসেননি। এ বিষয়ে জানতে চাইলে উত্তর দেয়, বাড়ির কাজে সময় পাননি, বুঝতে পারেননি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular