ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনভক্তের উপহার ২০০ কোটি টাকার সম্পত্তি ফেরত দিয়েছেন সঞ্জয় দত্ত

ভক্তের উপহার ২০০ কোটি টাকার সম্পত্তি ফেরত দিয়েছেন সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে সিনে দুনিয়ায় পা রাখেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা সুপারহিটের পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বজুরে তৈরি করেছেন অগনিত ভক্ত। তাদের মধ্যেই এক নারী ভক্ত নাকি অভিনেতার নামে ২০০ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছিলেন।

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত জানিয়েছেন, ২০১৮ সালে এক নারী ভক্ত মৃত্যুর পর তার নামে প্রায় ১৫০ কোটি রুপির (বাংলাদেশি টাকায় ১৯৯ কোটি টাকা) সম্পত্তি রেখে গিয়েছিলেন। তবে অভিনেতা সেই সম্পত্তি নিতে অস্বীকৃতি জানান সঞ্জয়।

ওই ভক্তের নাম ছিল নিশা পাটেল। তিনি দীর্ঘদিন অসুস্থতার পর মারা যান। মৃত্যুর আগেই আইনি প্রক্রিয়ায় সঞ্জয় দত্তের নামে সম্পত্তি হস্তান্তরের ব্যবস্থা করেছিলেন। পরে আইনজীবীদের মাধ্যমে তা নিশার পরিবারের কাছে ফিরিয়ে দেন সঞ্জয় দত্ত।

যদিও এই ঘটনা এর আগেও একাধিকবার শেয়ার করেছেন সঞ্জয়। সম্প্রতি কপিল শর্মার শো’তে হাজির হন সঞ্জয় দত্ত ও সুনীল শেঠি। সেখানে তিনি এই গল্পটি আরেকবার বলেন।

সঞ্জয় দত্ত বলেন, “হঠাৎ একদিন থানার পক্ষ থেকে ফোন আসে। প্রথমে ভেবেছিলাম আবার কোনো ঝামেলায় জড়ালাম। পরে পুলিশ জানায়, এক মহিলা মারা গেছেন এবং তিনি তার সব সম্পত্তি আমার নামে লিখে গেছেন। আমি খোঁজ নিয়ে দেখি, দক্ষিণ মুম্বাইয়ে কয়েকটি বিল্ডিংসহ মোট সম্পত্তির মূল্য প্রায় ১৫০ কোটি রুপি। আমি বলি, আমি ওই মহিলাকে চিনি না, তবে তিনি নিশ্চয়ই আমার ভক্ত ছিলেন। তবুও তার সম্পত্তির ওপর আমার কোনো অধিকার নেই। এরপর আমি সম্পত্তি তার পরিবারের কাছে ফিরিয়ে দিই, শর্ত ছিল যেন তা সঠিকভাবে ব্যবহার করা হয়।”

এদিকে সঞ্জয় দত্তকে সম্প্রতি দেখা গেছে এ. হর্ষা পরিচালিত ‘বাঘি ৪’ সিনেমায় খলনায়কের ভূমিকায়। সিনেমাতে টাইগার শ্রফ অভিনয় করেছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular