নিউজ ডেস্ক : ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদী যৌথ পদযাত্রা ও স্মারকলিপি দেয়া কর্মসূচি চলছে।
রাজধানীর নয়াপল্টনে রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যৌথ পদযাত্রা।
ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্র বন্ধে আজকের কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভারতকে সাবধান করা হবে জানিয়ে নেতাকর্মীরা বলছেন, ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করছেন তারা।



