ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষভিপি নূরের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

ও সমাবেশ করেছে উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে সাত টায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত জাহিদ। এ ছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সহ-সভাপতি, সাদেকুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী,সাধারণ সম্পাদক, জাফর আলী, পৌর সভাপতি, ইয়াকুব আলী (মাস্টার) সম্পাদক, আজিমুল হক‌, যুগ্ম সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল রানাসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

বক্তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করে বলেন দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।এতে প্রশাসন ব্যর্থ হলে
পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular