ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান

ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান

ভোলা প্রতিবেদক: ভোলায় একটি মামলার শুনানিকালে আদালতের আদেশ ভুল বুঝে এজলাসে দাঁড়িয়ে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী।

বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে ভোলা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।

তারাভানু বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা এবং বাহার উদ্দিনের স্ত্রী। তিনি স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দিন জানান, বুধবার মামলাটির শুনানির তারিখ ছিল। আদালতের কার্যক্রম চলাকালে বাদী তারাভানু এজলাসে দাঁড়িয়ে ব্যাগ থেকে তরল জাতীয় একটি পদার্থ বের করে পান করেন। বিষয়টি বুঝতে পেরে আদালতে উপস্থিত ব্যক্তিরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন।

আদালত সূত্র জানান, মামলাটির চার্জ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বিচারক মামলার এক নম্বর আসামি বাহার উদ্দিনকে মামলায় রেখে অপর দুই আসামিকে অব্যাহতি দেন। তবে আদালতের আদেশ ভুল বুঝে তারাভানু মনে করেন, তার স্বামীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এতে হতাশ হয়ে তিনি এজলাসেই বিষপান করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular