ঢাকা  মঙ্গলবার, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুমুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিনামূল্যে মশারি বিতরণ

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিনামূল্যে মশারি বিতরণ

সৈয়দ আলী ইমাম সুনাম, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

শিশু সুরক্ষা ও স্বাবলম্বী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকাল ৩টায় উপজেলার ৭ নম্বর ঘোগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুক্তাগাছা ওয়ার্ল্ড ভিশনের স্পনসরশিপ সিস্টেম সাপোর্ট অফিসার নয়ন চিসিম।

তিনি বলেন, মশারির ব্যবহার ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দরিদ্র পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষায় এটি সহায়ক।

এসময় আরও বক্তব্য রাখেন ৭ নম্বর ঘোগা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগী পরিবার ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা ও মানবকল্যাণমূলক নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular