ঢাকা  বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের যুক্তরাজ্য সভাপতি গফরগাঁওয়ের বিভাস ও সহ-সভাপতি মানিক

ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের যুক্তরাজ্য সভাপতি গফরগাঁওয়ের বিভাস ও সহ-সভাপতি মানিক

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:যুক্তরাজ্যে ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নির্বাচিত হলেন গফরগাঁওয়ের বিভাস চন্দ্র সাহা ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মানিক।বৃহস্পতিবার(২৬ শে মার্চ)এক সাধারণ সভায় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সকল ময়মনসিংহ বাসীর ঐকমত্যের ভিত্তিতে ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম গঠিত হয়। যুক্তরাজ্য সুপার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের পর দায়িত্বপ্রাপ্তদের নেতৃত্বে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ।অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত সভায় গফরগাঁওয়ের বিভাশ চন্দ্র সাহাকে সভাপতি ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে এই ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মানিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল এবং শেখ সোহেল মিয়া কে সাংগঠনিক সম্পাদক করে ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য এর কমিটি গঠন হয়।আয়োজিত সভায় একইসাথে আগামী ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।যুক্তরাজ্যের নবনির্বাচিত এই জাতীয়তাবাদী ফোরামকে অভিনন্দন জানান স্থানীয় কমিউনিটিসহ স্বদেশের নেতৃবৃন্দ।

যুক্তরাজ্যের জাতীয়তাবাদী ফোরামের সভাপতি বিভাশ চন্দ্র সাহা গফরগাঁওয়ের কৃতি সন্তান এবং উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ের সাধারণ সম্পাদক ছিলেন।এছাড়াও গফরগাঁও পৌর এলাকার বাসিন্দা মোহাম্মদ মানিক নব্বইয়ের দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের লড়াকু ছাত্রনেতা গফরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদে ভিপি নির্বাচনসহ উপজেলা ছাত্রদলের রাজনীতিতে নেতৃত্ব দেন।

গফরগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবনির্বাচিত যুক্তরাজ্য জাতীয়তাবাদী ফোরামকে অভিনন্দন জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular