নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা পরিষদ এর প্রশাসক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স এর সভাপতিত্বে জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদ এর কর্মকর্তা কর্মচারীদের সাথে রবিবার ( ২৪ মে) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি, আবু ওয়াহাব আকন্দ এমপি, জাকির হোসেন বাবলু এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রশাসক রোকনোজ্জামান সরকার রুকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা, ময়মনসিংহ উওর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার সহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




