ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডমহাকালের মহাযাত্রী বেগম খালেদা জিয়া

মহাকালের মহাযাত্রী বেগম খালেদা জিয়া

  • মাহমুদ মীর

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ এবং তাঁর রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য সমাপ্তি জনগণের ভালোবাসার অশ্রূতে সিক্ত হয়েছে। ‘অনন্ত মহাকাল’ যাত্রাপথে তাঁর শেষ বিদায় এবং দেশব্যাপী দেশবাসীর শোক ও ভালোবাসা প্রকাশ, প্রমাণ করেছে ভালোবাসা কখনো মিথ্যাচারে নি:শেষ হয় না। এই অভিব্যক্তিটি তাঁর দীর্ঘ ও প্রভাবশালী রাজনৈতিক ক্যারিয়ার, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং পরবর্তীতে তাঁর প্রয়াণকে কেন্দ্র করে দেশবাসীর আবেগ ও স্মৃতির প্রতিচ্ছবি।

বেগম খালেদা জিয়া ডিসেম্বর ২০২৫-এ তাঁর মৃত্যুর পর, তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি এবং চিরবিদায়কে ‘মহাকালের মহাযাত্রা’ বা অনন্তকালের পথে যাত্রা হিসেবে এই ঘটনাকে বর্ণনা করা যায়। রাজনৈতিক জীবনে তিনি আপোসহীন, বিচক্ষণ এবং সংগ্রামী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। স্বামী সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে তিনি যেমন হালবিহীন, দিশেহারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর হাল ধরেছেন, গতি দিয়েছেন, তেমনি গণতান্ত্রিক লড়াইয়ে বলিষ্ঠ ভূমিকাও রেখেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রামে ব্যয় করতে হয়েছে তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়। এরশাদবিরোধী গণতািন্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার ম্যান্ডেট পেয়েছেন জনগণের কাছ থেকে।

জনপ্রিয়তা ও বিতর্ক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী ছিলো। তিনি ব্যাপক জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করেন, আবার একই সাথে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের শিকারও হয়েছেন। তবু তীব্র রাজনৈতিক সঙ্কটেও তিনি ছিলেন স্বল্পভাষী, অসীম সাহসী এবং বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি ছিলেন দৃঢ়তার প্রতীক, অন্যায়ের কাছে মাথা নত না করা এক সাহসী হৃদয়। আধিপত্য ও চাপের কাছে হার মানেননি কখনও। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা থাকবে।

জেল, অসুস্থতা, অবহেলা, অপমান সবকিছুর ভেতর দিয়েও তিনি ভেঙে পড়েননি। একজন স্ত্রী, একজন মা, গৃহবধু থেকে দেশনেত্রী সব পরিচয়ের ভার একা কাঁধে তুলে নিয়ে তিনি লড়ে গেছেন। তিনি তাঁর দেশকে ভালোবেসেছেন। অন্যায়, জুলুম সহ্য করেও তিনি তাঁর দেশেই থেকে গেছেন। `এই দেশ ছাড়া আমার আর কোনো ঘর নেই। আমার জীবন ও মৃত্যু এই মাটির সাথেই মিশে আছে।’ বেগম খালেদা জিয়ার এই উক্তি তাঁর জীবনে সত্য প্রমাণিত হয়েছে। রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, রাজনীতি যে ত্যাগ, ধৈর্য আর নিঃসঙ্গতারও নাম তিনি সেটা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। এমন নেত্রী শত বছরে একজন জন্মায়।

স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর অনুসারী ও রাজনৈতিক বিশ্লেষকরা তাঁকে ‘গণতন্ত্রের অভিভাবক’, ‘আপোসহীন’ নেত্রী হিসেবে আখ্যায়িত করে তাঁর রাজনৈতিক জীবনের মহত্ত্ব ও প্রভাব তুলে ধরেছেন। এই সব বিবেচনায় “মহাকালের মহাযাত্রা” রূপক বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সমাপ্তি, তাঁর কর্মজীবনের গুরুত্ব এবং দেশের ইতিহাসে তাঁর স্থায়ী প্রভাবকে তুলে ধরেছে।

ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ ‘খালেদা’ নামের আরবি অর্থ বিবেচনা করে। আরবি শব্দ ‘খালেদা’ নামের বাংলা অর্থ ‘অনন্তকাল’ বা ‘অমরত্ব’, যা তাঁর রাজনৈতিক জীবনের স্থায়ী প্রভাব ও স্মৃতিকে ইঙ্গিত করে। সেই দৃষ্টিভঙ্গিতে বিচার করলে, মহান আল্লাহতায়ালা খালেদা জিয়া ভক্তদের এই বিশ্বাস উপহার দিয়েছেন তাঁর মৃত্যুর পর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular