ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমহাসচিবের স্বাক্ষর জাল করার অভিযোগ শ্রীমঙ্গলে এক বিএনপি নেতার বিরুদ্ধে

মহাসচিবের স্বাক্ষর জাল করার অভিযোগ শ্রীমঙ্গলে এক বিএনপি নেতার বিরুদ্ধে

মো: জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির মহাসচিবের স্বাক্ষর জাল করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিবের স্বাক্ষর জালিয়াতি করে শ্রীমঙ্গলে এক নেতার বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বরাবর ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (২ মার্চ) বিএনপির যুগ্ম মহাসচিব বরাবর পাঠানো অভিযোগপত্রে স্বাক্ষর করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান, সদস্য মো. ইয়াকুব আলী, কাজী এমদাদুল হক, এম এ কাইয়ুম ও মো. মোবারক হোসেন।

অভিযোগপত্রে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ধিত সভায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রতিনিধি হিসেবে সাধারণ সম্পাদক পরিচয়ে মো. তাজ উদ্দিন তাজু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর জাল করে পাস কার্ড ব্যবহার করে সভায় প্রবেশ করেন।

পরে তিনি জালিয়াতি করা পাস কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অথচ বর্তমান শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সক্রিয় রয়েছে এবং সেখানে ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ বিদ্যমান নেই।

জালিয়াতির বিষয়টি অস্বীকার করে মো. তাজ উদ্দিন তাজু বলেন, ‘অভিযোগের ব্যাপারে সেন্ট্রাল থেকে জানতে চাইলে আমি জবাব দেব। যেখান থেকে কার্ড ইস্যু করা হয়েছে তারা যদি ভুল করেন, তাহলে আমার কী করার আছে?’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular