ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসাহিত্য ও সংস্কৃতিমহুয়া সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে শরতের কবিতা পাঠের অনুষ্ঠান

মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে শরতের কবিতা পাঠের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক : ১২ অক্টোবর বিকেল ৪টায় মহুয়া সাংস্কৃতিক পরিষদ ও বাঙালি প্রকাশন এর উদ্যোগে শরতের কবিতা পাঠের আয়োজন করা হয় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর সেমিনার কক্ষে। এতে সভাপতিত্ব করেন মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি কথা সাহিত্যিক লায়ন হামিদুল আলম সখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ড. হালিম দাদা খান, সাপ্তাহিক শীর্ষ খবর এর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও পুস্পধারা প্রপার্টিজ লিঃ এর পরিচালক কবি মোঃ মনিরুজ্জামান ( শ্বাশত মনির), বাংলাদেশ ব্যাংক বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও মহুয়া সাংস্কৃতিক পরিষদ এর সহ সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, বিশ্ব সাহিত্য ভবন এর প্রকাশক জনাব মোঃ তোফাজ্জল হোসেন এবং ঢাকা নিউজ ২৪ এর সম্পাদক লতিফুল বারী হামিম।

অনুষ্ঠানে ৩৫ জন কবি শরতের কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন বন্যা।

শরতের কবিতা পাঠ করেন কবি তৌহিদুল ইসলাম কনক,মোঃ জালাল উদ্দিন নলুয়া, লুৎফা জালাল, শিমুল পারভীন, চৌধুরী নূরুল হুদা,গুলে ফেরদৌস লতা,কবীর হুমায়ূন,লিটন সিদ্দিকী, আহমেদ জসিম, লায়ন হালিমা বেগম, মরিয়ম রহমান,লায়ন রফিকুল ইসলাম, ,সুলেখা আক্তার শান্তা,সাহানা সুলতানা,সৈয়দ শাকিল আহাদ , হারুন অর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিপ্লব চৌধুরী, পুঁথি পাঠ করেন পুঁথি সম্রাগী হাসিনা মমতাজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular