ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামাঠে ফিরেই জোড়া গোলে উজ্জ্বল নেইমার

মাঠে ফিরেই জোড়া গোলে উজ্জ্বল নেইমার

ক্রীড়া ডেস্ক: চোটকে সঙ্গী করে ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলেছেন নেইমার। যদিও মাঠের বাইরে বেশি সময় কেটেছে ব্রাজিলিয়ান তারকার। ব্যর্থ সেই অভিযান শেষে মাঠে ফিরেই জোড়া গোলে উজ্জ্বল নেইমার। 

আজ (২৬ জুলাই) তার দারুণ পারফরম্যান্সের পরও ব্রাজিলিয়ান সিরি আ’র ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সান্তোস।

ব্রাজিলের ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রথম ম্যাচ খেলতে নামা নেইমার ৩৬ মিনিটে স্কোরিংয়ের সূচনা করেন। আলভারো বাররেয়ালের সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস বিনিময়ের পর পেনাল্টি বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই নেওয়া শটে তিনি গোল করেন। দ্বিতীয়ার্ধে মার্সিনিওর গোলে সমতায় ফেরে চ্যাপেকোয়েন্সে। এরপর জোয়াও আনানিয়াস গোল করে দলটিকে এগিয়েও নেন।

৯ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে সান্তোস। নিজের স্বাক্ষর হয়ে ওঠা স্টাটার-স্টেপ কৌশলে নেওয়া শটে পেনাল্টিটি জালে পাঠান নেইমার। এর আগে, প্রথম গোলটি করার পর তাস বিলানোর ভঙ্গিতে উদযাপন করেন নেইমার। সান্তোসের আগের ম্যাচে না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় যে সমালোচনার মুখে পড়েছিলেন, তারই জবাব দেন এই উদযাপনের মাধ্যমে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular