ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসমাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালির আত্মত্যাগ এক অনন্য দৃষ্টান্ত

মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালির আত্মত্যাগ এক অনন্য দৃষ্টান্ত

নিউজ ডেস্ক: কোন ভিন্ন ভাষা নয় নিজের মায়ের ভাষার সম্মান ও মর্যাদা তুলে ধরতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর ২ মার্চ সোমবার ঢাকার মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় গ্লোব সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সাংবাদিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লতিফুল বারি হামিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন হামিদুল আলম সখা।

আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ২১শে ফেব্রুয়ারি কেবল একটি ঐতিহাসিক দিবস নয় এটি আমাদের আত্মপরিচয়, অধিকার ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। তিনি বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগের পথ ধরেই আজ স্বাধীন ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

শহিদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। মাতৃভাষার মর্যাদা রক্ষার মধ্য দিয়েই আমরা একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

প্রযুক্তি ও আধুনিক শিক্ষার পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় মনোযোগী হতে হবে। নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে জানার মধ্য দিয়েই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে বলেও জানান বক্তারা।এ সময় ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular