ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমিঠামইনে ৪১ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

মিঠামইনে ৪১ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিওিতে মিঠামইন থানায় চৌকশ একটি পুলিশ টিম রাস্তায় চেক পোস্ট বসিয়ে গত ৩০ শে সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ব্রিজের উওর পাশে মোছা পুরের নিকটে অলওয়েদার সড়কে তল্লাশি চালিয়ে ৪১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক কৃতরা হলেন,আক্কাস মিয়া (৪৭),কবির হোসেন(৩৫),আন্তর মিয়া(২০),একরাম(১৯)।তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি ও করিমগঞ্জ উপজেলায়। অপর দুজনের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।আটকের পর প্রাথমিক জিজ্ঞেসা বাদে আরও দুজন মাদক ব্যাবসায়ীর নাম পাওয়া গেছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর পূর্বেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সহ ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular