ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমিরপুর ও খাদিমের কারণে অন্য সিরামিক ব্যবসায়ীরা কোণঠাসা

মিরপুর ও খাদিমের কারণে অন্য সিরামিক ব্যবসায়ীরা কোণঠাসা

নিজস্ব প্রতিবেদক: মিরপুর ও খাদিম সিরামিকের কারণে দেশের অন্য সিরামিক ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়েছেন। তাদের এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার আহবান জানিয়েছেন বিশিষ্ট সিরামিক ব্যবসায়ী আলী আসকর। তিনি আলী সিরামিক ইন্ডাস্ট্রি এমডি।

ঢাকার কুড়িল বিশ্বরোড সংলগ্ন বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো-২০২৫। বৃহস্পতিবার ছিল মেলার প্রথম ও উদ্বোধনী দিন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দুপুর ১ টায় মেলার উদ্বোধন করেন। বেশ কয়েকটি স্টল প্রদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল সিরামিকের সঙ্গে যুক্ত দেশি ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের প্রধান ও প্রতিনিধিরা।

মেলায় স্টল দেওয়া দেশের বিশিষ্ট সিরামিক ব্যবসায়ী আলী সিরামিকের এমডি আলী আসকরের সাক্ষাৎকার নেওয়া হলো। ১৯৮২ সাল থেকে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে ঢাকা ও খুলনায় তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মেলায় ব্লক-সি তে প্যাভেলিয়ান ৫ আলী সিরামিকের স্টল তাদের দেওয়া হয়েছে।

তিনি বলেন, সিরামিক ইন্ডাস্ট্রি এখন সুস্থ প্রতিযোগিতা হচ্ছে না। মিরপুর সিরামিক ও খাদিম সিরামিকের কারণে অন্য সিরামিক ব্যবসায়ীরা ক্ষতির শিকার। সারা বছর সিরামিক শিল্পে তাদের দাপট চলে। আমাদের চাইতে এক দুই টাকা কম বিট করে সিরামিকের বেশিরভাগ অর্ডার তারা নিয়ে নেয়। এটা আমরা মেনে নিতে পারি না। সবাই বিজনেস করুক এটাই আমাদের প্রত্যাশা।

আলী সিরামিক দেশের মাটি দিয়ে উন্নত মানের টাইলস তৈরি করে থাকে। ঘরে এসব টাইলস ব্যবহার করলে গরমে ঠাণ্ডা ও ঠাণ্ডার দিনে গরম অনুভূতি হয়। এছাড়া ছাদে লাগানো টাইলস মেলায় প্রদর্শন করা হচ্ছে। বিদেশে মাটির টেরাকোটা রপ্তানি দিয়ে তাদের ব্যবসার শুরু। এরপর দেশের বাজারে তারা উন্নত মানের টাইলস গ্রাহকদের সরবরাহ দিয়ে আসছেন।

এই কোম্পানিটি মূলত ট্যারাকোটা টাইলস উৎপাদন করে এবং জুলাই ২০২৪ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি ১৫-এর বেশি টাইলস এবং মাটির তৈরি পণ্যের উৎপাদন করে থাকে।

সিরামিক এক্সপোতে বাংলাদেশসহ ২৫টি দেশ থেকে ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড অংশ নিচ্ছে। তাদের পাশাপাশি এ খাতের ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশ নিচ্ছে। সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫ দেশের চতুর্থ ও এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। এতে থাকবে তিনটি সেমিনার, জব ফেয়ার বা চাকরি মেলা, বিটুবি ও বিটুসি মিটিং, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার, র‍্যাফেল ড্র ও নতুন পণ্যের উদ্বোধন।

প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৬ টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, দেশে ইতিমধ্যে টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যারসহ বিভিন্ন খাতের ৭০টির বেশি কারখানা গড়ে উঠেছে।

এসব পণ্যের স্থানীয় বাজার বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার। গত ১০ বছরে এ শিল্পে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বর্তমানে ৫০টির বেশি দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। এর মাধ্যমে বছরে আয় হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা। সব মিলিয়ে এ শিল্প খাতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮ হাজার কোটি টাকার বেশি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular