ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাতে তুহিন বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হন। এ সময় মোল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষের নেতা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে দুর্বৃত্তরা পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তুহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তুহিন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকাশ দেওয়ান আরও জানান, নিহত তুহিন ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সর্দার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার পিঠে ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করলে বিষয়টি পরিস্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular