সুমন দত্ত: ভূমি-দস্যু মুরগির নাসিরের অত্যাচারে বাড়ি ছাড়া সৌদি প্রবাসী এক রেমিটেন্স যোদ্ধা। তার নাম মিজানুর রহমান। তিনি রাজধানী ঢাকার মাতুয়াইল এলাকার বাসিন্দা। রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খা হলে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
রেমিটেন্সের টাকা দিয়ে ২০০১ সালে নিজ এলাকায় মোয়াজ্জেম হোসেন মিয়ার কাছ থেকে ৩৮.২৫ শতাংশ জমি ক্রয় করেন মিজানুর রহমান। এরপর সেই জমি তার নামে রেজিস্ট্রেশন হয়। প্রবাসে থেকে তিনি জমির খাজনাও দিয়ে আসছিলেন।
২০০৮ সালে মইনুদ্দিন- ফখরুদ্দিন ক্ষমতা আসলে এলাকার এক মুরগি ব্যবসায়ী নাসির তার জমি দখল করে নেয়। মুরগি নাসির এলাকার একটি পরিচিত ভূমি দস্যু ও সন্ত্রাসী। জাল জালিয়াতির মাধ্যমে সে নিজেকে জমির মালিক দাবি করে। এই কাজে তাকে সহায়তা করে স্থানীয় নিরবসহ আরো কয়েকজন। গত ১৬ বছর যাবত তারা জমিতে ঘর তুলে সেখান থেকে ভাড়া আদায় করত।
সম্প্রতি সরকার বদল হলে ৫ই আগস্টের পর মিজানুর রহমান ও তার পরিবার জমির দখল ফেরত পায়। এতদিন মুরগি নাসির আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে জমির দখল বজায় রেখেছিল।
এদিক মুরগি নাসির ও নিরব সেই জমিতে নিজেদের দখল কায়েম রাখতে মিজানুর রহমান ও তার নিকটজনের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা দেয়। এতে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন মিজানুর রহমান ও তার আত্মীয় স্বজনরা।
নিম্ন আদালত ও উচ্চ আদালত ওই জমির মালিক হিসেবে মিজানুর রহমানকেই ঘোষণা করে। তারপরও মিজানুর রহমান সন্ত্রাসী মুরগি নাসির ও নিরব গ্যাং এর হুমকিতে এলাকা ছাড়া হয়ে বাইরে রাত কাটাচ্ছেন। তিনি এসব মিথ্যা মামলার প্রত্যাহার চান এবং নিজের জমিতে থাকতে চান। পাশাপাশি তিনি মুরগি নাসির, নিরব ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।



