ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামুল্ডার ও ভেরেইনার জুটির চাপে বাংলাদেশ

মুল্ডার ও ভেরেইনার জুটির চাপে বাংলাদেশ

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা মিরপুরে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করেছে। দুই ব্যাটসম্যান কাইল ভেরেইন ও উয়ান মুল্ডার মিলে পঞ্চাশের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন কাইল ভেরেইন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৯৮ রান। ৯২ রানে লিড নিয়েছে প্রোটিয়ারা। ভেরেইন ৫৫ এবং মুল্ডার ৩৮ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা মিরপুরে প্রথম দিনে তাইজুলের ঘূর্ণিতে বেকায়দায় পড়েছিল । দ্বিতীয় দিনের শুরুতে আক্রমণে আসেন তিনি। তবে দিনের শুরু থেকেই তার বল দেখেশুনে খেলেন ভেরেইন ও মুল্ডার। হাসান মাহমুদ, মিরাজরাও তেমন চাপে ফেলতে পারছেন না এই দুই ব্যাটসম্যানকে।

মিরপুর টেস্টে প্রথম দিনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। রাদাবা-মুল্ডারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। জবাব দিতে নেমে তাইজুলের ঘূর্ণিতে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এখন নিজেদের সামলে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular