ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামুসলিম কে হারিয়ে নারিন্দা পোলার হ্যান্ডবলের ফাইনালে

মুসলিম কে হারিয়ে নারিন্দা পোলার হ্যান্ডবলের ফাইনালে

সুমন দত্ত: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে উঠেছে সানিডেইল ও নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগের ফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল ও সানিডেইল। দুটি ফাইনালই অনুষ্ঠিত হবে আগামীকাল ০৫ অক্টোবর ২০২৫ রবিবার।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সানিডেইল ৩১-১৩ গোলে হারিয়েছে সেন্ট গ্রেগরী স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-০৭ গোলে এগিয়ে ছিল। অন্য সেমিফাইনালে নারিন্দা ১৯-১২ গোলে হারিয়েছে ঢাকা গভ: মুসলিম হাইস্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১১-০৭ গোলে এগিয়ে ছিল।

ওদিকে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ১৭-০২ গোলে হারিয়েছে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে। প্রথমার্ধে বিজয়ী দল ০৯-০০ গোলে এগিয়ে ছিল। দিনের অন্য সেমিফাইনালে সানিডেইল স্কুল ২৯-০১ গোলে হারিয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০০ গোলে এগিয়ে ছিল।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ মাসুদ ইমাম এবং বিশেষ অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জনাব কাজী নজরুল ইসলাম উপস্থিত থেকে প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করবেন। সূত্র. প্রেস বিজ্ঞপ্তি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular