নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। লাগেজ ট্রলির সংকটকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
১. তিনি বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে প্রকাশ্যে হুমকি দেন। তাঁর বিরুদ্ধে নিরাপত্তা সুপারভাইজার কামাল উদ্দিনকে লাঞ্ছিত এবং পবিত্র জমজমের পানির বোতলের ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে।
২. ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস ছয়েক আগে ক্ষমতাচ্যুত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। তখন তিনি বিএনপি থেকে পঞ্চমবারের মতো বহিষ্কৃত ছিলেন। এর মধ্যেই কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আখতারুজ্জামান।
৩. দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, ‘আমি দলে নেই; কিন্তু রাজনীতিতে আছি। মানুষজন চায় আমি আবার দলে ফিরি।’ বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলের সাড়া না পেলে কী করবেন—এমন প্রশ্নে তাঁর উত্তর দলীয় পরিচয়ে রাজনীতি করার সুযোগ না পেলে ব্যক্তি পরিচয়ে চালিয়ে যাব।
৪. ভোটের গণসংযোগে গিয়ে বলেছিলেন, ‘ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব, এটাই রাজনৈতিক বাস্তবতা’। কিন্তু ওই নির্বাচনে আখতারুজ্জামানের জামানত বাজেয়াপ্ত হয়। ‘ডামি’ নির্বাচন হিসেবে পরিচিতি পাওয়া ওই নির্বাচন বিএনপিসহ তখনকার বিরোধী দলগুলো বর্জন করেছিল।
৫. ২০২৪ সালের নির্বাচনের আগে কিশোরগঞ্জে স্থানীয় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার দল’ আখ্যা দিয়ে দলটির বিষয়ে নেতা-কর্মীদের সাবধান করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতকে বিভিন্ন সময়ে ‘রাজাকার’, ‘যুদ্ধাপরাধী’ বলেও আখ্যা দিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ১৩ ডিসেম্বর তিনি যোগ দেন জামায়াতে। তবে তিনি নির্বাচনে অংশ নেননি।
৬. বিএনপি থেকে বহিষ্কৃত হবার পর উপজেলার গচিহাটা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বিএনপি গত ২৮ তারিখে ফাইনাল খেলার ঘোষণা দিয়ে হেরে গেছে। এখন আর আন্দোলন করে লাভ হবে না। বিএনপির সঙ্গে কেউ নেই।
৭. তারেক রহমানের ব্যাপক সমালোচনা করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, আপনি বার বার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এ ভুল সিদ্ধান্তের জন্য দল প্রতিদিন প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা হলে নেতাকর্মীরা কী কারণে মরবে? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আমার চ্যালেঞ্জ আমার বাজী আমার দলের নেতা তারেক রহমানের সঙ্গে। পাকিস্তান ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ থেকে হেরে গেছে। এখন আবার যুদ্ধ করবো বললে কি হবে?




