নিউজ ডেস্ক : মেহেরপুর শহরে সকাল থেকে পৃথক তিনটি স্থানে বৈদ্যুতিক তারে ঝুলানো ছিলো বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পাড়ে পুরো এলাকায়। পরে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ঐ বস্তুগুলো। তবে পুলিশ বলছে আতঙ্কিত হবার কিছু নেই, এগুলো বোমা নয়। এগুলো অটো গাড়িতে বাজানো সাউন্ড বক্স।
শনিবার (১৫ আগষ্ট) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতের খুটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ। বোমা সাদৃস্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে।
পুলিশেকে খবর দেয়া হলে, সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। সাধারণ মানেুষের সহায়তায় বক্সটি নামানো হয়। রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভিতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সাথে তারের সংযোগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু। এরপর শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুটির তারের সাথে আরো দু’টি বস্তু রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় ঐসব এলাকার বস্তুগুলাও।
পথচারীরা জানায়, সকাল সোয়া ৯ টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে বঙ্গবন্ধুর ভাষণ। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোন বোমা সাদৃশ্য বস্তু নয়। অটোগাড়িতে ব্যবহৃত সাইন্ডবক্স। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধ্যান চলছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। একই দিন সকালে পরপর তিনটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।



