ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিড১৫ জুন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু-র স্মরণসভা

১৫ জুন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু-র স্মরণসভা

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান, গণফোরামের প্রয়াত সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা মহসীন মন্টু-র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গণফোরামের প্রেস  বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

আগামী ১৫ জুন ২০২৬, বিকেল ৩:৩০ মিনিট, ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এ এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা মহসীন মন্টু-র আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, ভক্ত, অনুসারী সকলকে উপস্থিত থাকার জন্য গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান আহ্বান জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও অ্যামেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বুদ্ধিজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular