নিউজ ডেস্ক : ১৫ জুন সোমবার সকালে বনানী কবরস্থানে মোস্তফা মোহসীন মন্টু’র কবরে দোয়া, কোরআন শরিফ পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
গনফোরাম ও পরিবারের সদস্যবৃন্দ দোয়া ও শ্রদ্ধা জানান। এছাড়াও মোস্তফা মোহসীন মন্টু’র ভাগিনা বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রকাশক জনাব এম.এন. এইচ. বুলু বনানী কবরস্থানে হাফেজের মাধ্যমে দোয়া এবং পবিত্র কুরআন তিলাওয়াতের আয়োজন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান এবং সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টু গতবছর ২০২৫ সালের ১৫ জুন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি চার মেয়ে, এক ছেলে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




