ঢাকা  সোমবার, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমোহাম্মদপুরে মা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

মোহাম্মদপুরে মা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার সাত তলায় যায়।

নিহত লায়লা আফরোজ উত্তরা সানবিম স্কুলের শিক্ষক এ জেড আজিজুল ইসলামের স্ত্রী। আর নাফিসা লাওয়াল বিনতে আজিজ এই দম্পতির মেয়ে। তারা মোহাম্মদপুর ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ কমিশনার বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular