ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডযুক্তরাষ্ট্রকে দ্রুত কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের

যুক্তরাষ্ট্রকে দ্রুত কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক: যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খলিলুর রহমান।

যুদ্ধ কবে বন্ধ হবে—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, যুদ্ধ বন্ধ এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই এমনকি দেশটির একার সিদ্ধান্তও নয়। তবে বাংলাদেশের মতো দেশের জন‍্যে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে, তা বহন করা অসম্ভব।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিন দিনের সফরের দ্বিতীয় দিন আজ বুধবার শুরুতে পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পল কাপুরের। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁর সফর উপলক্ষে আয়েজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হুটহাট করে বাণিজ্যচুক্তি করা হয়েছে—এ কথা সঠিক নয়। বরং এনসিপি ও জামায়াতে ইসলামী—দুই দলের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular