ঢাকা  রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই কানাডার: জাস্টিন ট্রুডো

যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই কানাডার: জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মঙ্গলবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি স্ট্যাটাসে বলেন, আমাদের দুই দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে, এমন কোনও সম্ভাবনা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। আর এ বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে দেশটিকে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে।

সোমবার (৬ জানুয়ারি) তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দেশটির রাজধানী অটোয়াতে তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এসময় ট্রুডো বলেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন। তারপর আরও দুটি নির্বাচনে জয়লাভ করে টানা প্রায় ১০ বছর কানাডার ক্ষমতায় থাকার স্বাদ পান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular