ঢাকা  বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করছে ইইউ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করছে ইইউ

নিউজ ডেস্ক:  আমেরিকার সঙ্গে গত জুলাইতে যে চুক্তি হয়েছে তা স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইইউ’র সিদ্ধান্ত নেওয়ার কথা। প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কনীতির নানা বিষয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। তার পরেই সামগ্রিক ১০ শতাংশ শুল্ককে ১৫ শতাংশে নিয়ে যান ট্রাম্প। রবিবার ইইউর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে এটাই জানা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য-সমঝোতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের হয়ে আলোচনা করছেন জেলজোনা জোভকো। তিনি ব্লুমবার্গকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে আর কোনো পথ নেই। পরিস্থিতির স্পষ্ট ধারণা পেতে সমঝোতা অনুমোদনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, গতকাল সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট এই সমঝোতা অনুমোদনের আইনি প্রক্রিয়া স্থগিত করা হবে।

পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান জরুরিকালীন বৈঠক ডেকেছেন বলেও জানা গেছে। সেখানে উপস্থিত থাকার কথা ইউরোপীয় ইউনিয়নের দূতদের।

মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়লে মানবে না ইইউমার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়লে মানবে না ইইউ
প্রতিবেদন বলছে, বৈঠকে আমেরিকার সঙ্গে বাণিজ্য-সমঝোতা নিয়ে আলোচনার জন্যই বৈঠক ডাকা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর তারা কী করবে এই নিয়ে ইউরোপীয় কমিশন ওয়াশিংটনের কাছে সম্পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে।

কমিশন জানিয়েছে, ইইউর ব্যবসায়ীদের আইনি স্বচ্ছতা, বাজারের অনুমানযোগ্যতা জানার অধিকার আছে। এই মুহূর্তের পরিস্থিতিতে সেই সামঞ্জস্য থাকছে না। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে দুই পক্ষই লাভবান হতে পারত বলে জানিয়েছে কমিশন। সেই চুক্তির ভবিষ্যত্ কী হবে তা পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করে তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular