ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষযুবলীগ নেতা জুবায়েরের চেকপোস্টে আটক

যুবলীগ নেতা জুবায়েরের চেকপোস্টে আটক

রাজশাহী : ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে উপস্থিত হলে সফটওয়্যার যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি তারেক মাহমুদ জানান, নিয়মিত চেকপোস্ট যাচাইয়ের সময় তানোর থানায় দায়েরকৃত দুটি মামলার তথ্য পাওয়া যায় জুবায়ের ইসলামের নামে। এরপরই তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে তানোর থানায় দায়ের হওয়া মামলাগুলোতে জুবায়ের ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ রয়েছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular