ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনাটোররক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে:

রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে:

নাটোর প্রতিনিধি: “রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে।” জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু একথা বলেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার (নাজেসাস) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, ‘বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে সংস্কারের পক্ষে। সংসদীয় বিতর্কের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সচেষ্ট।’

অনুষ্ঠানে নাটোর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও নাটোর জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকে সম্বর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মডারেটর ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (অব) বজলুর রহমান, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (এডমিন) ডা: সোহেল আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো: মহিউদ্দিন খান, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, নাটোর জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রমুখ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular