ঢাকা  বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরাউজানে মুখোশধারীদের গুলিতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ

রাউজানে মুখোশধারীদের গুলিতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক : একদল মুখোশধারীর গুলিতে ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামের রাউজানে । উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া গ্রামের আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এর মধ্যে ১১ জনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাউজান থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নিরামিশপাড়া গ্রামের মো. জসিম উদ্দিন (৫০), জানে আলম (৪৪) ও তার ভাই মো. সাইফুদ্দিন (৩১), মো. মহিউদ্দিন (৩৮), মো. লাভলু (২৮), নুরুদ্দিন (২৮) ও তাঁর ভাই মো. মানিক (৩৬), মো. মাসুদ (৩৫), আলাউদ্দিন (৪০), মো. হুমায়ুন (৪৫) ও নুরুল আবসার (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ২০–২৫ জনের একদল মুখোশধারী মো. মহিউদ্দিনকে মারধর করে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় এলাকার কিছু লোক প্রতিবাদ করতে এলে তাঁদের লক্ষ করে মুখোশধারীরা এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ সময় ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপির একটি পক্ষের ২০ থেকে ২৫ জন প্রতিপক্ষ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে কামাল উদ্দিনকে আক্রমণ করতে যায়। এলাকাবাসী বাধা দিলে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা । এ ঘটনায় ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular