নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলো সংসদে ৫ পারসেন্ট নারী আসন দেবার কথা প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। তাদের আসন ঘোষণায় দুই একজন নারী নাম থাকলেও শতাংশ বিচার তা খুবই কম। ইসলামিক দলগুলো কোনো নারীকেই মনোনয়ন দেয়নি। অথচ এরা ওয়াদা করেছিল তারা নারীদের আসন দিয়ে সম্মান জানাবে।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নারীপক্ষের সভানেত্রী গীতা দাস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, কামরুন নাহার, রাশেদা হোসেন, অনিমা দেসহ নারীপক্ষের একাধিক সদস্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গীতা দাস। তিনি বলেন, নারীপক্ষ দেশে ৩-৫ বছর অন্তর নারীদের নিয়ে একটি মহা সম্মেলনের আয়োজন করে থাকে। সারাদেশে তৃণমূলের নারী সংগঠনগুলোকে নিয়ে এই অনুষ্ঠান গত ১৫ নভেম্বর ২০২৫ সালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে বিভিন্ন সংগঠনের ৩০০ প্রতিনিধি অংশ নিয়েছিল। নারীদের কাঠামোগত উন্নয়ন করতে হবে।
কামরুন নাহার বলেন, আমরা শুনেছি কোনো কোনো রাজনৈতিক দল নারীদের ঘরবন্দি করতে চান। নারীদের কর্মঘণ্টা কমিয়ে তাদের ঘরমুখো করার পরিকল্পনা হাতে নিয়েছে। নারীপক্ষ এর তীব্র প্রতিবাদ করে। আমরা এই প্রতিবাদ লিপি সরকারের কাছে দিয়েছি। নারীদের অধিকার রক্ষায় নারীরা কারো সাথে কোনো রকম আপোষ করবে না। আমরা দেশে নারীদের জন্য একটি রাষ্ট্রীয় আইন প্রণনয়ন করতে বলেছি। সব ধর্মের মানুষ এক আইন দ্বারা পরিচালিত হবে এমন প্রস্তাব আমরা দিয়েছি



