ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরায়পুরায় বাসে তল্লাশি, ১৪০ শটগানের কার্তুজ উদ্ধার

রায়পুরায় বাসে তল্লাশি, ১৪০ শটগানের কার্তুজ উদ্ধার

এনা পরিবহনের এক নারী যাত্রীর পোশাকের খোপ থেকে কার্তুজগুলো উদ্ধার করেছে পুলিশ, অস্ত্র আইনে মামলা

মো. তৌফিকুল হক, রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা অংশে একটি এনা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়োজিত বিন মনসুরের নির্দেশনায় এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নীলকুঠি এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এনা পরিবহনের একটি বাসে এক নারী অবৈধ কার্তুজ বহন করছেন।

পরে পুলিশ রায়পুরা থানার মাহমুদাবাদ (নামাপাড়া) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে লিজা জদ্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট বসিয়ে বাসটি থামায়। নারী পুলিশের সহায়তায় স্বপ্না আক্তারের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরনে থাকা নেভি ব্লু রঙের জ্যাকেটের একাধিক পকেটের মতো খোপে বিশেষ কায়দায় রাখা ১৪০টি শটগানের কার্তুজ পাওয়া যায়।

উদ্ধার করা কার্তুজগুলোর গায়ে ‘SHAKTIMAN 12 EXPRESS’ এবং ‘HIGH VELOCITY 70mm SUPER MAGNA MADE IN INDIA’ লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে ১৩৫টি কার্তুজের সামনের দিকে যোগ চিহ্নের মতো ফাঁকা অংশ ছিল এবং বাকি পাঁচটি কার্তুজের সামনের দিক বন্ধ ছিল।

এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ৪৭, তারিখ ২৬ অক্টোবর ২০২৬। মামলাটি দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular