ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটক

রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটক

পালানোর সময় আটক করে পুলিশে সোপর্দ; জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে: ওসি

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালানোর চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রায়পুর থানার পশ্চিম পাশে মার্চেন্ট একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২২) এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব আহমেদ (২৩)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জাহিদ হোসেন ও লাবিব আহমেদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। এ ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতা ও জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ স্থানীয় নেতা-কর্মীরা জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। ঘটনার পর পালানোর সময় জাহিদ ও লাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তাঁরা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় তাঁরা কাজ করছেন। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মেনে নেওয়া হবে না। ছাত্রদলের নেতা-কর্মীরা মাঠে থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular