নিউজ ডেস্ক : গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মোঃ মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষিত স্থান সচিবালয়ে আগুন অত্যন্ত আশঙ্কাজনক।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার রক্তস্নাত বিজয়ে কালিমা লাগাতে দেশ বিরোধী চক্রান্তকারীরা এই নাশকতা করেছে বলে মনে হচ্ছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা ষড়যন্ত্রকারীরা এই অগ্নিকাণ্ডে জড়িত তাই অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জননিরাপত্তা আরও শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করতে হবে। পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জনগণের অধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলে শান্তি শৃঙ্খলা সুসংহত রাখতে হবে।



