ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeভ্রমণরোম বিমানবন্দরে টরন্টো-রোম-ঢাকা উড়োজাহাজে কারিগরি ত্রুটি

রোম বিমানবন্দরে টরন্টো-রোম-ঢাকা উড়োজাহাজে কারিগরি ত্রুটি

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্লাইট BG306 (টরন্টো-রোম-ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে BG306 রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে BG305 (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোমে অবস্থানরত BG306-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া BG305-এর নতুন প্রস্থানের সময় ০৮ আগস্ট ২০২৬, দুপুর ১:০০টা (১৩০০ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯:০০টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে।

BG306-এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করার কথা বলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular