ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়ন এবং নাগরিক ভোগান্তি নিরসনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিসেবা নিতে গিয়ে হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘসূত্রতার নানা অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা।

সোমবার (১১ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক নাগরিক অংশ নিয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা অভিযোগ করেন, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দালালচক্রের দৌরাত্ম্য এবং অনিয়মের কারণেও হয়রানির অভিযোগ ওঠে।

গণশুনানিতে অংশ নেওয়া নাগরিকদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শের জবাব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস। তিনি বলেন, ভূমি অফিসের সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে কাজ চলছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সনাক লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. রফিকুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

বিশেষ অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চট্টগ্রাম ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. জসীম উদ্দিন, অধ্যাপক জেড এম ফারুকী, সনাকের সহসভাপতি মো. হুমায়ুন কবির ও শিপ্রা তালুকদার এবং টিআইবির এরিয়া ম্যানেজার আবদুর রব খান।

বক্তারা ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত গণশুনানির আয়োজন এবং জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular