ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাশচীনের দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর

শচীনের দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। হারারে স্পোর্টস ক্লাবে আজ (১৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের একটি রেকর্ড ভেঙেছেন কিপার-ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি টেলরের ক্যারিয়ারের ২০৮তম ওয়ানডে। ২২ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এই হারারে স্পোর্টস ক্লাবেই ওয়ানডে অভিষেক হয়েছিল তার। টেলরের ওয়ানডে ক্যারিয়ারের বয়স এখন ২২ বছর ৪ মাস। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার টেন্ডুলকারকে। ২০১২ সালে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় টেন্ডুলকারের ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৩ মাস।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড এখনো টেন্ডুলকারের দখলেই। ৪৬৩ ম্যাচে তার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি শুরুর আগে টেলরের নামের পাশে ছিল ৬ হাজার ৭০৪ রান। তার রয়েছে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফসেঞ্চুরি।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন টেলর। তবে ২০২২ সালে আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি ভঙ্গের কারণে তাকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার পর ২০২৫ সালে অবসর ভেঙে আবার জিম্বাবুয়ের হয়ে খেলায় ফেরেন টেলর। আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। সেই বিশ্বকাপ সামনে রেখেই জাতীয় দলে ফেরেন অভিজ্ঞ এই কিপার-ব্যাটার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular